আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের একটি সুন্দর জীবনযাপনের অধিকার আছে। রোহনপুর ফাউন্ডেশন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় হাজারো মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
অসহায় হতদরিদ্র ভবঘুরাদের মাঝে প্রতিদিন রাতে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। কেউ যেন না খেয়ে রাত না কাটায় — এই প্রতিজ্ঞায় আমরা প্রতিদিন মাঠে থাকি।
বিস্তারিত দেখুন →শীতের প্রতিটি মৌসুমে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে থাকি আমরা।
বিস্তারিত দেখুন →রক্তস্বল্পতায় আক্রান্ত মূমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সমন্বয় করে বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিত করা হয়।
বিস্তারিত দেখুন →বন্যা, ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিস্তারিত দেখুন →